হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট ‘স্থানীয়পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে’ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারানের সভাপতিত্বে ও হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালা উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন। এ সময় কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউপি সচিব, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা শেষে কর্মশালায় অংশ নেয়া সবাই স্থানীয় সমস্যা, সমস্যার কারণ, বাধা ও সমাধানে করণীয় বিষয়ে সরকারকে জানানোর জন্য সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত আকারে জমা দেন। এতে ফ্যাসিলেটরের দায়িত্ব পালন করেন প্রতীক মণ্ডল, আফিয়া আমীন পাপ্পা ও মোহাম্মদ রহুল কুদ্দুস।